কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১২ অক্টোবর, ২০২২ এ ০৬:৪৪ AM
কন্টেন্ট: সেবা এবং ধাপ
বিভিন্ন ক্যাটাগরীর পশু খাদ্য ও হাঁস মুরগীর খাদ্য বিক্রেতাদের লাইসেন্স প্রদান
বিভিন্ন ক্যাটাগরির ফিড মিল বা ফিড ব্যবসায়ী এর লাইসেন্স করার জন্য ফি এর তালিকাঃ
| ক্রমিক নং | ক্যাটাগরি | আবেদন ফি (টাকা) | লাইসেন্স ফি (টাকা) | নবায়ন ফি (টাকা) | আপিল ফি (টাকা) | মেয়াদ |
| (১) | ক্যাটাগরি-১ | ১,০০০ | ১০,০০০ | ৫,০০০ | ৬,০০০ | লাইসেন্স ইস্যুর তারিখ হইতে এক বৎসর |
| (২) | ক্যাটাগরি-২ | ১,০০০ | ১০,০০০ | ৫,০০০ | ৫,০০০ | লাইসেন্স ইস্যুর তারিখ হইতে এক বৎসর |
| (৩) | ক্যাটাগরি-৩ |
|
|
|
| লাইসেন্স ইস্যুর তারিখ হইতে এক বৎসর |
| ক) দৈনিক ৫১ টন থেকে তদূর্ধ্ব | ৫০০ | ৫,০০০ | ৬০০ | ৩,০০০ | ||
| খ) দৈনিক ১১ টন থেকে ৫০ টন পর্যন্ত | ৩০০ | ১,০০০ | ৫০০ | ১,০০০ | ||
| গ) দৈনিক ১০ টন পর্যন্ত | ২০০ | ৫০০ | ৩০০ | ৫০০ |
মৎস্য ও পশু খাদ্য,২০১০ (২০১০ সনের ২নং আইন) এর অধিনে পশুখাদ্য বিধিমালা,২০১৩ এর বিধি ৪(১) মোতাবেক তিনটি ক্যাটাগরির নিম্নরুপঃ
(ক) ক্যাটাগরি-১ : পশুখাদ্য উৎপাদক বা প্রক্রিয়াজাতকারক বা সংরক্ষক ও বাজারজাতকারক ;
(খ) ক্যাটাগরি-২ : পশুখাদ্য আমদানিকারক বা রপ্তানিকারক বা সংরক্ষক ও বাজারজাতকারক ;
(গ) ক্যাটাগরি-৩ : পশুখাদ্য বিক্রয়কারক, যিনি গড়ে অন্যূন ১০ টন বা তদুর্ধ্ব পরিমান পশুখাদ্য বিক্রয় করেন ।