Friday February 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ৮ নভেম্বর, ২০২১ এ ০৬:০৫ PM

প্রকল্প সার-সংক্ষেপ

কন্টেন্ট: পাতা

প্রকল্প সার-সংক্ষেপ

১। প্রকল্পের নাম : প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প

২। বাস্তবায়নকারী সংস্থা : প্রাণিসম্পদ অধিদপ্তর

৩। অনুমোদিত ব্যয় (কোটি টাকায়) : ক) মোট : ৪২৮০.৩৬৪৮

খ) জিওবি : ৩৯৪.৬৩৪১

গ) পিএ : ৩৮৮৫.৭৩০৭

৪। প্রকল্প মেয়াদ : ০১/০১/২০১৯-৩১/১২/২০২৩

৫। প্রকল্প এলাকা : ৬১ টি জেলা (পার্বত্য জেলা ব্যতীত)-এর অন্তর্ভুক্ত ৪৬৫টি উপজেলা ও সকল সিটি কর্পোরেশন, পৌরসভা

৬। প্রকল্পের উদ্দেশ্য :

সামগ্রকি উদ্দশ্যেঃ

প্রাণিজাত পণ্যরে উৎপাদন বৃদ্ধি, মার্কেট লিংকেজ ও ভেলু চেইন সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারী খামারীদের জন্য জলবায়ু পরিবর্তনের ঝুকি ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং বেসরকারী উদ্যোক্তাগণের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নির্ধারিত এলাকায় প্রাণিসম্পদ খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জন।

৭। প্রকল্পের প্রধান কার্যক্রম :

সুনির্দিষ্ট উদ্দেশ্য:

১) উন্নত খাদ্য ও পুষ্টি সরবরাহ, প্রাণিস্বাস্থ্য এবং কৃত্রিম প্রজনন ব্যবস্থাপনা নিশ্চিতকরণের মাধ্যমে খামারী পর্যায়ে বিদ্যমান প্রতিটি গবাদিপশুর উৎপাদনশীলতা ২০% বৃদ্ধি করা;

২) ৫৫০০ প্রাণিজাত পন্য উৎপাদনকারী সমিতি (প্রডিউসার অর্গানাইজেশন) গঠন এবং পণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের সহিত সমন্বিতভাবে মার্কেট লিংকেজ ও ভেলু চেইন ব্যবস্থার উন্নয়ন;

৩) প্রয়োজনীয় লজিষ্টিকস সরবরাহের মাধ্যমে বিভিন্ন নীতিমালা প্রণয়ন, দক্ষতা অর্জন, পরীবিক্ষণ ও মূল্যায়নের ক্ষেত্রে প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি করা;

৪) নিরাপদ প্রাণি ও প্রাণিজাত পণ্য উৎপাদন ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করা;

৫) প্রাণিসম্পদ উৎপাদনে টেকসই প্রবৃদ্ধির জন্য উপযোগী পরিবেশ, আধুনিক জ্ঞান ও প্রাণিবীমা চালুকরণ;

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন