কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১২ অক্টোবর, ২০২২ এ ০৬:৪৬ AM
কন্টেন্ট: সেবা এবং ধাপ
হাঁস- মুরগির টিকাদান | |
| সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ |
১. গবাদি প্রাণীর মালিক নির্দিষ্ট স্থানে হাঁস-মুরগির টিকা প্রদানের জন্য আবেদন করবেন। মূল্য আদায়ের পর টিকা প্রদান করা হয়। প্রতি সপ্তাহে একদিন উপজেলা প্রাণী হাসপাতালে হাঁস-মুরগির টিকা প্রদান হয়ে থাকে। ২. সেবাকর্মীর মাধ্যমে কোনো নির্দিষ্ট এলাকায় চাহিদা মোতাবেক টিকা প্রদান করা হয়ে থাকে। ৩. সরকারি/বেসরকারি খামারসমূহে রুটিনমাফিক টিকা প্রদান করা হয়।
|
| সেবা প্রাপ্তির সময় | ১-৭ দিন |
| প্রয়োজনীয় ফি | ১. বাচ্চা রাণীক্ষেত রোগ-০.১৫ টাকা প্রতি মাত্রা টিকার সরকারি মূল্য ২. বড় রাণীক্ষেত রোগ- ০.১৫ টাকা প্রতি মাত্রা টিকার সরকারি মূল্য ৩. ফাউল কলেরা- ০.৩০ টাকা প্রতি মাত্রা টিকার সরকারি মূল্য ৪. ডাকপ্লেগ রোগ- ০.৩০ টাকা প্রতি মাত্রা টিকার সরকারি মূল্য |
| সেবা প্রাপ্তির স্থান | উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল |
| দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী | ইউএলএ, ভিএফ এ |
| প্রয়োজনীয় কাগজপত্র |
ভ্যাক্সিনের মূল্য তালিকা
|
| সেবা প্রাপ্তির শর্তাবলি |
অসুস্থ পশুকে টিকা দেওয়া যাবে না
|
| সংশ্লিষ্ট আইন ও বিধি |
১, পশুরোগ আইন, ২০০৫ ২. প্রাণিরোগ নীতিমালা, ২০০৮
|
| সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা | জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উৎপাদিত পশু-পাখির টিকার মূল্য তালিকা
| ক) হাঁস- মুরগির টিকা সমূহ : | ||||
| ক্রমিক নং | টিকার নাম | প্রতিভায়াল/বোতলে টিকার পরিমান | প্রতিভায়াল/ বোতলের মূল্য | |
| ১ | আর.ডি.ভি | ১০০ মাত্রা | ১৫/- | |
| ২ | বি.সি.আর.ডি.ভি | ১০০ মাত্রা | ১৫/- | |
| ৩ | ফাউল পক্স | ২০০ মাত্রা | ৪০/- | |
| ৪ | পিজিয়ন পক্স | ২০০ মাত্রা | ২০/- | |
| ৫ | ডাক প্লেগ | ১০০ মাত্রা | ৩০/- | |
| ৬ | ফাউল কলেরা | ১০০ মাত্রা | ৩০/- | |
| ৭ | গামবোরো | ১০০০ মাত্রা | ২০০/- | |
| ৮ | মারেক্স | ১০০০ মাত্রা | ৩৫০/- | |
| ৯ | সালমোনেলা | ২০০ মাত্রা | ৯০/- | |